You are viewing a single comment's thread from:

RE: কবিতা "ভালোবাসা"

in আমার বাংলা ব্লগ • 4 years ago

কিছু ভালোবাসার কবিতার খাতা মত হয়ে থাকে।যার পৃষ্ঠা গুলোর মধ্যে কলমে কালির দাগ এখনো পড়ে নি। হয়তো এমন সাদা পৃষ্ঠা হয়ে পড়ে থাকবে, নয়তো নতুন করে লেখা হবে। দাদা, আপনার লেখা কবিতাগুলো সত্যিই সত্যি অনেক সুন্দর। খুব সুন্দর ভাবে মিলিয়ে মিলিয়ে আপনি কবিতাগুলো লিখেন আর কবিতা গুলো পড়লে সত্যি যেন কেমন মন চঞ্চল হয়ে যায়। দাদা, আপনি আপনার প্রতিটা কবিতা মনের খুব গভীর থেকে লিখেন তাই হয়তো এত সুন্দর হয়। দাদা, আপনার কবিতার এই অংশটি আমার খুবই ভালো লেগেছে।

মলিন কবিতার খাতা আজ প্রাণ ফিরে পেয়েছে,
নব ছন্দে, নব মাধুর্য্যে কাব্যের ভাষা আজ আগলবিহীন;
নব নব সৃষ্টির উল্লাসে মত্ত ।

দাদা, এমন সুন্দর সুন্দর আরো কবিতা আপনার থেকে পেতে চায়। কারণ এই কবিতা গুলোর যেন আমার মন কথা গুলো খুঁজে পায়। ধন্যবাদ দাদা, এত সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।।💐