তাদের লেভেলে!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

একটা বিষয় কি আমি মনে করি যে কিছু কিছু মানুষকে তাদের লেভেলে গিয়ে শিক্ষা দেওয়া উচিত।কারণ সব মানুষকে সবসময় ভালো ব্যবহার দিয়ে বোঝানো যায় না।আসলে কিছু মানুষ আছে যারা অন্যের ভালো ব্যবহারকে সম্মান করার পরিবর্তে সেটাকে দুর্বলতা মনে করে।মানে আপনি যতোই তাদের সঙ্গে ভালোভাবে চলার চেষ্টা করবেন তারা ততোই আপনার সুযোগ নেওয়ার চেষ্টা করবে।মানে একটা সময় এমন অবস্থা হয়ে যায় যে আপনি তাদের জন্য যত কিছুই করেন না কেনো ওরা আপনার ভালো দিকগুলো দেখার পরিবর্তে আরো বেশি সুযোগ নেওয়ার চেষ্টা করে।আর আমার কাছে মনে হয় কি ভালো মানুষ হওয়া অবশ্যই একটা গুণ।কিন্তু ভালো মানুষ হতে গিয়ে নিজের সম্মান নষ্ট করা বা অন্যের অন্যায় আচরণ সহ্য করে যাওয়া কোনো গুণ হতে পারে না।আমরা অনেক সময় ঝামেলা এড়িয়ে চলার জন্য অনেক কিছু মুখ বুজে সহ্য করি। মানে মনে করি যে বললে হয়তো পরিস্থিতি খারাপ হবে।বা মানুষটা কী মনে করবে বা অন্যরা কী ভাববে।

তো এসব চিন্তা করে নিজের রাগ,কষ্ট আর বিরক্তি চেপে রাখি।কিন্তু অন্যদিকে কিছু মানুষ এই নীরবতাকেই নিজেদের সুবিধা হিসেবে ব্যবহার করতে থাকে।আর সবচেয়ে খারাপ লাগে তখন যখন কেউ আমাদের ভালো মানুষির সুযোগ নিয়ে উল্টো আমাদেরই ছোট করে দেখাতে শুরু করে।আমরা তার জন্য কিছু করলে সে সেটাকে স্বাভাবিক মনে করে।কোনো কারণে তার চাহিদা পূরণ করতে না পারলে এমন আচরণ করে যেনো আমরা অনেক বড় কোনো অন্যায় করে ফেলেছি।অথচ আমরা যে এতদিন তার সঙ্গে ভালো ব্যবহার করেছি তার পাশে থেকেছি বা নিজের জায়গা থেকে সাহায্য করার চেষ্টা করেছি সেগুলো যেনো তার মনে থাকেই না।আর এখানেই আমার মনে হয় যে আমাদের নিজেদের অবস্থানটা শক্ত করা প্রয়োজন।কারণ সবাইকে বারবার বুঝিয়ে লাভ হয় না।কিছু মানুষকে কথা দিয়ে বোঝাতে হয় আবার কিছু মানুষকে নিজেদের আচরণের মাধ্যমে বুঝিয়ে দিতে হয় যে আমাদের সঙ্গে ইচ্ছামতো আচরণ করার সুযোগ নেই। আমরা ভালো ব্যবহার করি বলে আমাদের দুর্বল ভাবার কোনো কারণ নেই।আমরা ঝামেলা পছন্দ করি না বলে এই না যে অন্যায় হলেও চুপ করে থাকবো।

কিন্তু কারো লেভেলে গিয়ে শিক্ষা দেওয়া বলতে আমি মনে করি না যে তার মতো খারাপ আচরণ করতে হবে বা প্রতিশোধ নেওয়ার জন্য নিজেকে ছোট করতে হবে বরং যেখানে প্রয়োজন সেখানে স্পষ্টভাবে না বলা,নিজের সীমারেখা ঠিক রাখা আর অন্যায় আচরণকে আর প্রশ্রয় না দেওয়াই সবচেয়ে ভালো উপায়।মানে কেউ বারবার অসম্মান করলে তার কাছ থেকে দূরত্ব তৈরি করা যেতে পারে বা কেউ সাহায্যের সুযোগ নিলে তাকে আর সেই সুযোগ না দেওয়াও একটা শিক্ষা।আর সবকিছুর জবাব মুখের কথায় দিতে হয় না,অনেক সময় নিজের সিদ্ধান্তের মাধ্যমেও জবাব দেওয়া যায়।আর আমার কাছে মনে হয় কি আমাদের ভালো মানুষি ধরে রাখা উচিত।কিন্তু সেই ভালো মানুষির কারণে যেনো কেউ আমাদের ওপর অন্যায় করার সাহস না পায় সেটাও দেখতে হবে।কারণ ভালো হওয়া আর সবকিছু সহ্য করা এক বিষয় না।অন্যকে সম্মান করার পাশাপাশি নিজের সম্মান রক্ষা করাটাও আমাদের দায়িত্ব।

তো একটা বিষয়ই বলতে চাই আরকি যে সবাই আমাদের ভালো ব্যবহারের মূল্য বুঝবে না।কেউ কেউ আমাদের ভালো মানুষিটাকেই নিজেদের সুবিধা নেওয়ার সুযোগ হিসেবে দেখবে।তাই মানুষকে তার প্রাপ্য সম্মান দিতে হবে।কিন্তু নিজের সম্মান বিসর্জন দিয়ে নয়।যেখানে ভালোভাবে বুঝিয়েও কোনো লাভ হচ্ছে না সেখানে নিজের অবস্থান শক্ত করে নেওয়াই ইম্পর্ট্যান্ট।কারণ মানুষকে ভালোবাসা যায়,সাহায্য করা যায়,সম্মানও করা যায়।কিন্তু সেই সুযোগ নিয়ে কেউ যেন বারবার আমাদের ব্যবহার করতে না পারে সেই বোধটুকু নিজেদের মধ্যে থাকা খুব ইম্পর্ট্যান্ট।

ABB.gif