‌জেনারেল রাইটিং -চেষ্টা

in আমার বাংলা ব্লগ5 days ago

আসসালামুয়ালাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশাকরি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি জেনারেল রাইটিং শেয়ার করব। যার মূল বিষয় বস্তু হচ্ছে, চেষ্টা।


geralt-businessman-3963988_1280.jpg

Image by Gerd Altmann from Pixabay

চেষ্টাতে অনেক কিছুই সম্ভব. আমরা আসলে নিজেরাও জানিনা চেষ্টা করলে আমরা কি কি করতে সক্ষম। যার কারনে আমরা অনেক কিছু করতে গিয়েও ভয় পেয়ে এগিয়ে যেতে পারিনা। ভাবি আমাদের দিয়ে হবে না। আমাদের এই ভয় আমাদের সামনে যাওয়ার পথ রূদ্ধ করে দেয়। আমাদের এই ভয় কাটিয়ে উঠে সামনে এগিয়ে যাওয়ার মন্ত্রণা খুজতে হবে। আর তা হচ্ছে আর কিছু না। আমাদের চেষ্টা করার প্রেরণা।

আমরা চেষ্টা করতে থাকলে সফলতা আমাদের কাছে আসতে বাধ্য হবে। আমরা চেষ্টা করলে সফলতা আমাদের কাছে না এসে ভিন্ন কোন উপায় তার নেইও। তাই আমাদের সর্বদা চেষ্টা করে যেতে হবে। চেষ্টার কোন বিকল্প নেই। কিন্তু তার আগে আমাদেরকে অহেতুক ভয়কে জয় করতে হবে সবার আগে।

যখনই আমরা আমাদের মনের মধ্যে লুকিয়ে থাকা ভয়কে জয় করতে পারবো তখনই আমরা উপরেরে দিকে তীব্র গতিতে ধাবমান হতে পারব। তাছাড়া মনের মধ্যে ভয় জীবিত রেখে আমরা সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখলে তা কেবলই স্বপ্নই রয়ে যাবে আমাদের। এজন্য কিভাবে ভয়কে জয় করা যায় তা নিয়ে আমাদের ভাবতে হবে। তা নিয়ে আমাদের কাজ করতে হবে।

ভয়কে জয় তরা কোন কঠিন কাজ নয়। কেবল আমাদের মনে সাহস রেখে কাজ করলেই হবে। অন্য কিছু নিয়ে আমাদের না ভাবলেও চলবে। তবেই আমরা ভয়কে জয় করে সামনে এগিয়ে যেতে পারব। আর কেবল তখনই আমরা যে কোন কাজের জন্য নিজেদেরকে উপযুক্ত মনে করতে পারব।