জেনারেল রাইটিং - চেষ্টা

in আমার বাংলা ব্লগ • 2 days ago

আসসালামুয়ালাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি জেনারেল রাইটিং শেয়ার করব। যার মূল বিষয় বস্তু হচ্ছে চেষ্টা।

কথায় আছে, ইচ্ছা থাকলে উপায় হয়। এখানে ইচ্ছা বলতে কিন্তু বুঝানো হয়েছে চেষ্টার কথা। ‍অর্থাৎ যদি আপনার চেষ্টা করার ইচ্ছা থাকে এবং সে অনুযায়ী আপনি কাজ করেন, তবে সাফল্য আপনার কাছে ধরা দিতে বাধ্য থাকবে। এজন্য চেষ্টার কোন বিকল্প নেই। আমরা চেষ্টা করলে যে কোন সাফল্যই আমাদের কাছে আসবে।


sasint-buffalo-1822581_1280.jpg

Image by Sasin Tipchai from Pixabay

ধরুন, আপনার ইচ্ছা হলো স্টিমিটে ভালো একটি পজিশনে থাকবেন। কিন্তু এজন্য আপনি চেষ্টা না করে অপেক্ষা করছেন কবে আপনার পজিশন ভালো হবে। এরপর আপনি কাজ শুরু করবেন। তবে আপনি কখনও ভালো পজিশন অর্জন করতে পারবেন না। এজন্য আপনাকে কাজ করতে হবে। আপনাকে নিয়মিত ভালো এবং কোয়ালিটিফুল লেখা এখানে দিতে হবে। অন্য ভালো এবং নিয়মিত লেখালেখি করে এমন মানুষেরে সাথে পরিচিত হতে হবে। এভাবে আপনি একটি কমিউনিটি গড়ে তুলতে পারবেন। যার মাধ্যমে আপনার পরিচিতও বাড়বে। আপনার কমিউনিটিও বড় হতে থাকবে।

এভাবেই এক সময় আপনি একজন সফল স্টিমিয়ান হতে পারবেন। তবে সবচেয়ে বড় কথা, আপনাকে চেষ্টা করতে হবে। কোন কিছুই আপনা আপনি হবেনা। সব কিছুর জন্যই চেষ্টা করতে হবে। এই কথা সকলেন জন্যই প্রযোজ্য।