স্বরচিত অনু কবিতা পোস্ট ||| একগুচ্ছ অনু কবিতা |||original poem by @saymaakter.
আসসালামু আলাইকুম। আমার প্রিয় বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই ও বোনেরা আশা রাখি সকলে সুস্থ আছেন এবং সুন্দর সময় অতিবাহিত করছেন। আমিও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তায়ালার রহমতে ভালো আছি।
বরাবরের ন্যায় আজকে আবারো আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হতে চলেছি। জানি আমার ব্লগ গুলো পড়তে আপনাদের ভালো লাগে। আজকে আমি আপনাদের মাঝে "একগুচ্ছ অনু কবিতা" নিয়ে হাজির হয়েছি।চলুন আর কথা না বাড়িয়ে আজকের অনু কবিতায় কি লিখেছি তা দেখে নেওয়া যাক।
হয়তোএকদিন ছিল সব
আজ হারানোর ভয়,
আনন্দের স্মৃতি ছাড়া পাশে কেউ নেই
আশা ছিল অনেক কিছু
আজ তা মাটিতে লুটিয়ে গেল
নিঃশেষ হলো সব স্বপ্ন।
এঁকেছিলাম কিছু আলপনা
রং তুলিতে আঁকতেই ঝাপসা হলো সব
কোথায় যেন হারিয়ে গেল
আমার স্বপ্নের সব গল্প
থেমে গেল জীবন নিভে গেল আশা।
যখন থাকে পাশাপাশি ,
চুপি চুপি না বলা কথাগুলো
ভা ষা থাকে অন্যরকম।
বেঁচে ছিলাম আমি।
আজ কেন নিঃশব্দ হলো সেই সুর
চারদিকে শুধু অন্ধকার ঘোর।
আশা আর ফেরে না।
মনে ছিল আনন্দের মেলা,
আজ তুই নেই, নেই কোনো আলো,
বুকের ভেতর জমে আছে অন্ধকার কালো।
আশা গেছে নিঃশেষ হয়ে।
আমার পরিচয়
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩




