আর্টঃ একটি উড়ন্ত প্রজাপতি অংকন।

in আমার বাংলা ব্লগ • 17 hours ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন। প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, হেমন্তকাল ।১২ই নভেম্বর, ২০২৬। আজ একটি আর্ট আপনাদের সাথে শেয়ার করবো।

art016.jpg

art017.jpg

art18.jpg

বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ আর একটি নতুন ব্লগ নিয়ে হাজি্র হয়েছি। আজ একটি উড়ন্ত প্রজ়াপতির আর্ট করেছি। প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি আর্ট শেয়ার করতে। লক্ষ্য রাখি একই ধরনের আর্ট শেয়ার যাতে না হয়। প্রতি সপ্তাহের আর্টে যেন অভিনবত্ব থাকে সে চেষ্টা সর্বদা চলমান। তাই কখন জল রং দিয়ে করা আর্ট শেয়ার করি কখন বা মধুবনী আর্ট, আবার কখনও বা মোম দিয়ে করা কোন আর্ট শেয়ার করার চেস্টা করি। আর সব মাধ্যমে করা আর্টটই আপনারা বেশ পছন্দ করেছেন। আর ভিন্ন ভিন্ন আর্ট করার ফলে বিভিন্ন ধরনের আর্ট এ কিছুটা হলেও আঁকতে পারছি। যা আমাকে বেশ আনন্দিত করে। আজকে উড়ন্ত প্রজাপতির আর্টটি করার পর আমার বেশ ভালো লেগেছে।আশাকরি আপনাদেরও ভালো লাগবে।আজকের আর্টটি করতে ব্যবহার করেছি সাদা কাগজ,কালো রং এর জেল পেন সহ আরও কিছু উপকরণ হিসাবে ব্যবহার করেছি । তাহলে চলুন দেখে নেয়া যাক, আর্টটি করার বিভিন্ন ধাপ গুলো।

প্রয়োজনীয় উপকরণ

art014.jpg

১।সাদা কাগজ
২।কালো রং এর সাইন পেন
৩।পেন্সিল
৪।কালো রং এর জেল পেন

অংকনের ধাপ সমুহ

ধাপ-১

art01.jpg

প্রথমে হালকা করে পেন্সিল দিয়ে প্রজাপতির শরীর এঁকে নিয়েছি।

ধাপ-২

art02.jpg

এরপর প্রজাপতির পাখা এঁকে নিয়েছি।

ধাপ-৩

art3.jpg

এরপর পেন্সিলের দাগের উপর কালো রং এর জেল পেন দিয়ে এঁকে নিয়েছি।

ধাপ-৪

art05.jpg

এবং প্রজাপতির পাখার কিছু অংশ লাল রং এর জেল পেন দিয়ে রং করে নিয়েছি।

ধাপ-৫

art07.jpg

এবার পাখার কিছু অংশ হলুদ রং করে নিয়েছি।সেই সাথে কালো রং এর সাইন পেন দিয়ে প্রজাপতির শরীরটি কালো রং করে নিয়েছি।

ধাপ-৬

art09.jpg

এবার নীল রং করে নিয়েছি পাখার কিছু অংশ। প্রজাপতির পাখার বিভিন্ন রং থাকলে দেখতে সুন্দর লাগে তাই পাখটি বিভিন্ন রং এর করেছি।

ধাপ-৭

art011.jpg

এবার প্রজাপতির চারপাশে একতি বক্স এঁকে নিয়েছি। বক্স এর চারপাশে ট্রাইঙ্গেল ডিজাইন করে নিয়েছি কালো জেল পেন দিয়ে।

ধাপ-৭

art013.jpg

সবশেষ নিজের স্টিমিট আইডি সিগনেচার করে কাপে উড়ন্ত প্রজাপতির আর্টটি শেষ করেছি।

উপস্থাপন

art015.jpg

art016.jpg

art017.jpg

art18.jpg

আশাকরি ,আজকে আঁকা আর্টটি আপনাদের ভালো লেগেছে। আমার সবসময় চেষ্টা থাকে নতুন নতুন আর্ট করে আপনাদের সাথে শেয়ার করতে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন-নিরাপদে থাকুন।শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেনীআর্ট
ক্যামেরাSamsung Galaxy A-10
পোস্ট তৈরি@selina 75
তারিখ১২ই নভেম্বর, ২০২৬ ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ।

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

image.png

image.png

Sort:  

Ese detalle de variar el medio cada semana —agua, madhubani, cera— es lo que marca la diferencia, sin vueltas. La vida me enseñó que repetir lo mismo aburre hasta al que dibuja. ¿El rojo y amarillo de las alas los elegiste a propósito o salió sobre la marcha?