আর্টঃমোম রং দিয়ে এভোকাডো অঙ্কন।

in আমার বাংলা ব্লগlast year

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ২৯শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, শরৎ-কাল ১৩ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ মোম রং দিয়ে করা একটি আর্ট আপনাদের সাথে শেয়ার করবো।

ar2.jpg

ar3.jpg

বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ আর একটি নতুন ব্লগ নিয়ে হাজি্র হয়েছি। আজ অনেকদিন পর মোম রং দিয়ে একটি এভোকাডো এঁকেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো।ভিন্ন ভিন্ন আর্ট করতে আমি পছন্দ করি। তাই সব সময় একই ধরনের আর্ট শেয়ার না করে ভিন্ন ভিন্ন আর্ট শেয়ার করার চেস্টা করি। তাই কখন জল দিয়ে করা আর্ট শেয়ার করি কখন বা মধুবনী আর্ট, আবার কখনও বা মোম দিয়ে করা কোন আর্ট শেয়ার করার চেস্টা করি। আর সব মাধ্যমে করা আর্টটই আপনারা বেশ পছন্দ করেছেন। আর ভিন্ন ভিন্ন আর্ট করার ফলে বিভিন্ন ধরনের আর্ট এ কিছুটা হলেও আঁকতে পারছি। যা আমাকে বেশ আনন্দিত করে। তেমনই আজও মোম রং দিয়ে একটি দু'টো এভোকাডো এঁকেছি। এখানে আমি একটি আস্ত এভোকাডোর পাশাপাশি একটি অর্ধেক এভোকাডোও এঁকেছি। বেশ সময় নিয়ে এঁকেছি এই আর্টটি। কারন অনেকগুলো রং ব্যবহার করে এভোকাডোর রংটি আনতে হয়েছে। তবে আঁকার পর বেশ ভালো লেগেছে আমার।আশাকরি আপনাদেরও ভালো লাগবে।আজকের আর্টটি করতে ব্যবহার করেছি সাদা কাগজ,মোম রং সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক, আর্টটি করার বিভিন্ন ধাপ গুলো।

প্রয়োজনীয় উপকরণ

ar1.jpg

১।সাদা কাগজ
২।বিভিন্ন শেডের মোম রং
৩।রাবার
৪।পেন্সিল

অংকনের ধাপ সমূহ

ধাপ-১

a10.jpg

প্রথম সাদা কাগজের চারপাশে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি। পেন্সিলের দাগের মধ্যেই আর্টটি করবো।

ধাপ-২

ar14.jpg

ar13.jpg

পেন্সিলের দাগের মাঝখানে একটি আস্ত এভোকাডো ও একটি অর্ধেক এভোকাডো এঁকে নিয়েছি।

ধাপ-৩

ar12.jpg

ar11.jpg

সবুজ মোম রং ব্যবহার করে এভোকাডোর খোসা রং করে নিয়েছি।

ধাপ-৪

ar10.jpg

হাল্কা সবুজ ও স্কিন কালার দিয়ে এভোকাডোর ভিতরে রং করে নিয়েছি।

ধাপ-৫

ar9.jpg

কালো ও খয়েরি রং ব্যবহার করে এভোকাডোর বিচি রং করে নিয়েছি।

ধাপ-৬

ar8.jpg

পেন্সিল দিয়ে এভোকাডোর শেডিং এর কাজ করে নিয়েছি। সেই সাথে আরও কিছু ডিটেইলিং এর কাজ করে নিয়েছি।

ধাপ-৭

ar7.jpg

সবশেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে দিয়ে আর্টটি শেষ করেছি।

উপস্থাপন

ar4.jpg

ar3.jpg

ar5.jpg

ar6.jpg

আশাকরি ,আজকের মোম রং দিয়ে আঁকা এভোকাডোর আর্টটি আপনাদের ভালো লেগেছে। আমার সবসময় চেষ্টা থাকে নতুন নতুন আর্ট করে আপনাদের সাথে শেয়ার করতে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন ,নিরাপদে থাকুন।শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেনীআর্ট
ক্যামেরাRedmi Note 5A
পোস্ট তৈরি@selina 75
তারিখ১৩ই আগস্ট, ২০২৫ ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

থাকার জন্য ধন্যবাদ।

image.png

image.png

image.png

Sort:  
 last year 

xp.png

xp1.png

 last year 

cmc.png

 last year 

আপু আপনার আর্ট আমার কাছে অনেক ভালো লাগে। আজকের আর্র ও অসাধারণ হয়েছে। ধাপ গুলো অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

বাহ্ অনেক সুন্দর একটি আর্ট করেছেন তো। এভোকাডো খুব সুন্দর করে অংকন করেছেন আপনি। মোম রং দিয়ে অঙ্কন করার কারণে দেখতে খুব ভালো লাগছে। দেখে তো আমি প্রথমে মনে করছিলাম এগুলো হয়তো বাস্তবিক। আপনি কিন্তু দারুন আর্ট করতে পারেন। এটার প্রশংসা করতেই হচ্ছে।

 last year 

মোম রং দিয়ে এত সুন্দর একটা এভোকাডো অঙ্কন করেছেন দেখে খুব ভালো লেগেছে। কালার কম্বিনেশন টা আপনি অনেক সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। নিশ্চয়ই আপনি অনেক নিখুঁতভাবে এটি অংকন করেছেন যার কারণে এতটা সুন্দর হয়েছে। আপনার আর্টটা দেখে খুব ভালো লেগেছে। ধন্যবাদ এটা সবার মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আপু আপনার আইডিয়া তো অসাধারণ। আপনি মোম রং দিয়ে খুব সুন্দর এভোকাডো অঙ্কন করেছেন। এ ধরনের অংকন গুলো বারবার দেখতে মন চায়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে মোম রং দিয়ে এভোকাডো অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

এভোকাডো অঙ্কন খুবই সুন্দর হয়েছে আপু। কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। আপনার হাতের দক্ষতা দেখে ভালো লেগেছে আমার। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।