লাইফ স্টাইল -- "প্রয়োজনীয় কিছু কেনাকাটা করতে সুপারশপে একদিন।"

in আমার বাংলা ব্লগ24 days ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ আমি শেয়ার করে নেবো একটি লাইফ স্টাইল পোস্ট।

প্রয়োজনীয় কিছু কেনাকাটা করতে সুপারশপে একদিনঃ


43622.jpg

43614.jpg

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ আমি শেয়ার করে নেবো একটি লাইফ স্টাইল পোস্ট।প্রয়োজনীয় কেনাকাটা করতে মাঝে মাঝে আমাকে বাইরে বের হতে হয়।এটা মফস্বল শহর।এখানে মোটামুটি সব কিছুই পাওয়া যায়।তবে সব রকমের সুপারশপ এখানে না থাকলেও স্বপ্ন সুপারশপ এখানে দুটোই আছে।আর সেখানে মোটামুটি সবই পাওয়া যায়।আর এ কারনে আমার কোন কিছু প্রয়োজন হলে আমি ছেলেকে নিয়ে নিজের দরকারী জিনিস গুলো নিয়ে আসি।আর ছেলের কিছু আবদার ও তখন আমাকে পূরণ করতে হয়।

43605.jpg

43601.jpg

কিছুদিন আগে আমি স্বপ্ন সুপারশপে গিয়েছিলাম।তাদের শপে নানা রকমের আইটেম গুলো দেখে ভালো লাগলো।আমি আমার প্রয়োজনীয় সবকিছু দেখে দেখে নিচ্ছিলাম।নিজের প্রয়োজনীয় জিনিস গুলো নিজে গিয়ে আনার মাঝে ই তৃপ্তি।

43603.jpg

ঝামেলা হলো তখন যখন আমি শপের কিছু ফটোগ্রাফি করছিলাম।একজন এসে আমাকে বলল ম্যাডাম এখানে ছবি তোলা যাবেনা।ম্যানেজার ছবি তুলতে দেখে আমাকে ডেকে বারন করে দিল।আমিতো রীতিমতো অবাক হয়ে গেলাম।আমি বললাম,আমি ঢাকায় স্বপ্ন সুপারশপে কতো গেলাম আর ফটোগ্রাফি করেছি তখন তো কেউ বারন করেনি।আপনারা কেন বারন করছেন,বুঝলাম না।আমি ফটোগ্রাফি করছি আপনাদের শপ,শপের নানা আইটেম নিয়ে,আর আপনাদের সার্ভিস ভালো এসব নিয়ে আমি লিখব ভেবেছিলাম।এতে করে আমার লেখা যারা পড়বে তারা এই শপে এসে কেনাকাটা করতে ইচ্ছা পোষন করবে।এছাড়া আর কিছুই না।

43586.jpg

43590.jpg

যাক,আমি কিন্তু থেমে থাকিনি।আমি আমার মতো করে ফটোগ্রাফি করে নিয়েছিলাম।তাইতো আজ আপনাদের মাঝে শেয়ার করে নিতে পারলাম।এরপর ছেলের পছন্দের কিছু মিমি আমি নিয়ে নিলাম।

43595.jpg

43610.jpg

কেনাকাটা যখন শেষ চলে আসব তখন সেই ছেলেটি এসে বলল,ম্যাডাম আপনি কিছু মনে করবেন না ম্যানেজার না করাতে আমি তখন বলেছিলাম।আপনি আবার আসবেন।আমি বললাম,ইটস ওকে।এরপর বিল দিয়ে স্বপ্ন সুপারশপ থেকে বাইরে বের হয়ে রিকশা নিলাম।বাসায় এসে সবকিছু বের করলাম।আর তার ও ফটোগ্রাফি করে নিলাম।প্রয়োজনীয় কেনাকাটা আর তার সাথে কিছু অনুভূতি আজ আপনাদের মাঝে শেয়ার করে নিলাম।আশাকরি আপনাদের কাছে আমার শেয়ার করা অনুভূতি গুলো ভালো লেগেছে।

43624.jpg

আজ আর নয়।এখানেই ইতি টানছি।আবার হাজির হয়ে যাব নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।

পোস্ট বিবরন


শ্রেণীলাইফ স্টাইল পোস্ট
ক্যামেরাGalaxy A16
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদেশ

ধন্যবাদ সবাইকে

@shimulakter

55.gif

54445.jpg

54398.png

Sort:  

Congratulations @shimulakter!

Your post has been supported by @supportive.

Delegate Steem Power to @supportive to receive stronger daily support, or contribute STEEM through @minisupportive to share in the project's curation rewards.

Visit our profile for details and participation information. If you no longer wish to receive messages like this, reply with stop. If you'd like to receive informational messages again in the future, you can request them at any time by replying with start.