অনুগল্প-হৃদয়ের ক্ষত||

in আমার বাংলা ব্লগ • last year

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। মাঝে মাঝে অনুগল্প লিখতে ভালো লাগে। তাই যখন গল্প লিখতে ইচ্ছে করে গল্প লিখি। ভালো লিখতে পারি না তবুও চেষ্টা করে যাচ্ছি। তো বন্ধুরা চলুন আজকে আমার লেখা একটি গল্প পড়ে নেয়া যাক।

হৃদয়ের ক্ষত:

people-2562694_1280.jpg

source


অনেক প্রতীক্ষার পর তোমায় পেয়েছিলাম। এভাবে হারিয়ে যাবে ভাবতে পারিনি। হৃদয়ের ক্ষতগুলো বড্ড বেশি কষ্ট দেয় আমায়। কখনো মুখ ফুটে সেই কষ্টের কথা প্রকাশ করতে পারিনা। কখনো চিৎকার করে কাঁদতে পারি না। কারণ ছোট্ট মেয়েটা যে আমার কষ্টে কষ্ট পাবে। তবে তোমাকে হারানোর ব্যাথা আজও বড্ড বেশি কাঁদায় আমাকে। ডাইরিতে কথা গুলো লিখছিল আর দুচোখের পানি ফেলছিল সায়েম।

সায়েম সোমাকে ভালোবেসে বিয়ে করেছিল। সায়েম আর সোমার ভালোবাসা সোমার বাবা মেনে নেয়নি। তাই পরিবারের অমতে গিয়েই তারা বিয়ে করেছিল। নিজের ঘর ছেড়ে সায়েমের সাথে ঘর বেঁধেছিল। বাবার অমতে গিয়ে যখন তারা ঘর বাঁধে তখন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই তাদেরকে অনেক কথা শুনিয়েছে। অনেক অপমান করেছে। কিন্তু সোমা কখনো তার ভালোবাসার মানুষটির হাত ছেড়ে দেয়নি। শক্ত করে তার হাত দুটো ধরে রেখেছিল।

সোমা এবং সায়েম যখন বিয়ে করে তখন সায়েম কিছুই করতো না। দরিদ্র পিতা-মাতার ঘরে তাদের ঠাই হয়েছিল। কিন্তু সোমাকে ভালো রাখতে পারছিল না। সোমা ভালো পরিবারে বেড়ে উঠেছে। তাই অভাবে তার অনেক কষ্ট হচ্ছিল। সায়েম দু চারটে টিউশনি করাতো। এই দিয়ে সংসার চালানোর চেষ্টা করত। সোমা এতেই অনেক খুশি ছিল। তার বিলাসিতার দরকার ছিল না। সে তার ভালোবাসার মানুষটিকে পাশে পেয়েছে এতেই অনেক খুশি। এরপর দেখতে দেখতে তাদের জীবনে খুশির খবর আসে। সোমা মা হতে চলেছে।

দেখতে দেখতে কেটে যায় কয়েক মাস। সেদিনও সায়েম টিউশনিতে গিয়েছিল। মোবাইল ফোন হঠাৎ বেজে উঠেছে। বাড়ি থেকে জানানো হলো সোমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। দ্রুত সোমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর সোমা কন্যা সন্তানের জন্ম দিয়েছে। কিন্তু সোমার আর জ্ঞান ফিরে নেই। যন্ত্রণায়, কষ্টে সোমা এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আর সায়েমকে একটি কন্যা সন্তান উপহার দিয়ে গেছে। সোমাকে হারানোর ব্যথা আজও তার হৃদয়ে ক্ষত তৈরি করছে। আজও সায়েম সোমাকে ভালোবাসে।

🥀ধন্যবাদ সকলকে।🌹


আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।


Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

1753182734574.png

 last year 

আপনার গল্প লেখাটি বেশ ভালো ছিল।বাস্তবের সঙ্গে মিল ছিল তবে শেষটি খুবই করুণ ছিল।তবে ভালোবাসার একটি স্মৃতিচিহ্ন রেখে গিয়েছে।ধন্যবাদ আপনাকে।

 last year 

আমার লেখা গল্প আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি।

Congratulations, your post has been upvoted by @nixiee with a 3.0967028260703433 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.