সদা সত্য কথা বলিবে।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে সদা সত্য কথা বলিবে সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
পৃথিবীতে যারা সত্যবাদী মানুষ তারা কিন্তু সব সময় মানুষের কাছে ভালোবাসার পাত্র হয়ে থাকে এবং প্রত্যেকটা মানুষ তাদেরকে অবশ্যই ভালোবাসে। কিন্তু যারা কখনো সত্য কথা বলে না তাদেরকে কেউ কখনো ভালোবাসে না এবং সবাই তাদেরকে মনের দিক থেকে অনেক বেশি ঘৃণা করে। আসলে যারা সত্য কথা বলে তারা তাদের নিজের জীবনটাকে স্বাভাবিকভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং জীবনের প্রত্যেকটা সময়কে তারা সঠিকভাবে কাজে লাগাতে পারে। আর যারা মিথ্যা কথা বলে তারা সবার কাছ থেকে দূরে সরে যায়।
আসলে আমরা যদি সব সময় সত্য কথা বলি তাহলে পরবর্তীতে আমাদের আর কোন ঝামেলায় পড়তে হবে না এবং আমাদের এই সত্য কথা বলার জন্য সবাই আমাদের এক কথায় বিশ্বাস করবে এবং আমাদের কথামতো সবাই এগিয়ে চলার চেষ্টা করবে। কিন্তু যারা কখনো সত্য কথা বলে না তাদেরকে কেউ কখনো বিশ্বাস করে না এবং এই মানুষগুলো যতই মানুষের কাছ থেকে বিশ্বাস অর্জন করার চেষ্টা করুক না কেন সবাই তাদেরকে মন থেকে অনেক বেশি ঘৃণা করে এবং তাদের থেকে সবসময় দূরে সরে থাকার চেষ্টা করে।
এই পৃথিবীতে যারা ভালো মানুষ তারা সব সময় ভালো কাজ করে এবং তাদের এই ভালো কাজের জন্য কিন্তু সবাই তাদেরকে অনেক বেশি পছন্দ করে। যদি আপনার দ্বারা কোন অন্যায় কাজ হয়ে থাকে তাহলে কিন্তু আপনি সেই অন্যায় কাজের কথা সত্যতার সহিত সবার কাছে প্রকাশ করলে সবাই কিন্তু আপনাকে ক্ষমা করে দেবে এবং আবার পুনরায় সুযোগ দেবে যাতে করে আপনি সেই ভুল কাজটিকে পুনরায় সংশোধন করে সবার সামনে ভালো জিনিসটাকে নিয়ে আসুন এবং ভালোভাবে বসবাস করার চেষ্টা করুন।
কিন্তু একটা মিথ্যা কথা বললে আপনাকে সেই মিথ্যা কথা বলার জন্য আরো অনেক বেশি মিথ্যা কথা বলতে হবে। আর এই মিথ্যা কথা বলতে বলতে এমন একটা সময় এসে দাঁড়াবে যখন আপনাদেরকে আর কেউ কখনো পছন্দ করবে না এবং সবাই আপনার থেকে দূরে সরে যাবে এবং সবার এই দূরে সরার জন্য কিন্তু প্রত্যেকটা মানুষের কাছ থেকে ঘৃণা ছাড়া আর কোন কিছু পাবেন না। এজন্য আমাদের সদা সত্য কথা বলতে হবে এবং সৎ পথে জীবনের সামনের দিকে এগিয়ে চলার জন্য সবাইকে অবশ্যই চেষ্টা করতে হবে।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্ট।
আসালামু আলাইকুম ভাই। আমি স্টিমিটে একদম নতুন ইউজার।
আপনার পোস্টটা অনেক ভালো লাগলো। পাশে থাকবেন ইনশাআল্লাহ।
Support me.. Put like