অন্যের দুঃখে মজা করতে নেই।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অন্যের দুঃখে মজা করতে নেই সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক


কিছু মানুষ আছে যারা সব সময় অন্যের দুঃখ দেখে মজা নিয়ে সেই মানুষগুলোকে দেখে হাসি ঠাট্টা করার চেষ্টা করে। আসলে এই ধরনের মানুষ কখনো মানুষের প্রকৃত বন্ধু হতে পারে না এবং এই মানুষগুলোর এই ধরনের আচরণের জন্য একটা সময় তাদেরকে বিভিন্ন ধরনের কষ্ট পেতে হয় এবং তারা তাদের এই কষ্ট থেকে আর কখনো বের হতে পারে না এবং এর ফলে কিন্তু তারা তাদের নিজেদের জীবনটাকে আস্তে আস্তে করে নষ্ট করে ফেলে। এজন্য এই ধরনের মানুষদের থেকে আমাদের দূরে সরে থাকতে হবে।


একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি অন্যের দুঃখে তাদের পাশে দাঁড়াতে না পারি তাহলে সেই মানুষের কষ্ট কখনো আমরা দূর করতে পারবো না এবং সেই মানুষের মনের মত মানুষ হয়ে উঠতে আমরা কখনোই পারব না। এজন্য অন্যের দুঃখে বরং আমাদের সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত এবং বিভিন্নভাবে চেষ্টা করা উচিত যাতে করে সেই মানুষগুলোকে দুঃখ দুর্দশা দূর করে তাদের জীবনে পুনরায় আনন্দ ফুটিয়ে তুলতে হবে। এতে করে কিন্তু অবশ্যই আমরা জীবনে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবো।


কিছু কিছু মানুষ আছে যারা সব সময় মানুষের ক্ষতি করার চেষ্টা করে এবং মানুষকে বিপদে ফেলে সেই মানুষ কে তার নিজের সুন্দর জীবনটাকে নষ্ট করে দিয়ে তারা দূর থেকে মজা নেওয়ার চেষ্টা করে। এই ধরনের মানুষ কখনো ভালো মানুষ হতে পারে না এবং আমাদের সব সময় সতর্ক থাকতে হবে এই ধরনের মানুষদের থেকে। কেননা আমরা যদি সতর্ক না হতে পারি তাহলে এই মানুষগুলো পরবর্তীতে আরো বিভিন্ন ধরনের ক্ষতি করার চেষ্টা করবে এবং তারা কখনো মানুষকে আর মানুষ বলে গ্রহণ করার চেষ্টা করবে না।


এজন্য আমরা সব সময় চেষ্টা করবো যাতে করে অন্যের দুঃখে আনন্দ না নিয়ে বরং সেই মানুষটিকে সাহায্য করা এবং এইভাবে যদি আমরা একে অপরের সাহায্য করে জীবনে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে অবশ্যই আমরা আমাদের নিজেদের জীবনটাকে একটা সুন্দর জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারবো এবং জীবনের প্রত্যেকটা মুহূর্তকে আমরা সঠিকভাবে উপভোগ করতে পারবো। এজন্য অবশ্যই আমাদেরকে মানুষের কষ্ট বুঝতে হবে এবং মানুষকে ভালোবাসার চেষ্টা করতে হবে।


PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্ট।