শিক্ষা মানুষকে বদলে দেয়।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে শিক্ষা মানুষকে বদলে দেয় সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
এই পৃথিবীতে মানুষের পরিবর্তন একমাত্রই শিক্ষা করতে পারে। অর্থাৎ শিক্ষা ছাড়া একটা জাতি পুরোটাই অন্ধকার এবং যারা শিক্ষিত তারা সবসময় সঠিক চিন্তা ভাবনা করে এবং যারা অশিক্ষিত মানুষ তারা কখনো সঠিক চিন্তা ভাবনা করে না এবং তাদের এই চিন্তা ভাবনা ভুল হওয়ার কারণে কিন্তু তারা জীবনে কখনো সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে না এবং জীবনটাকে একটা সুন্দর জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারে না। এজন্য আমাদের অবশ্যই প্রকৃতি শিক্ষা গ্রহণ করতে হবে।
একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যে জাতি শিক্ষার ক্ষেত্রে যত বেশি পিছিয়ে থাকবে সেই যাতে কিন্তু উন্নত দিক থেকে আরো অনেক বেশি পিছিয়ে থাকবে। অর্থাৎ তারা কিন্তু আধুনিকতার ছোঁয়া কখনোই পাবে না এবং তারা তাদের নিজেদের জীবনটাকে একটা সুন্দর জায়গায় কখনো পৌঁছে নিয়ে যেতে পারবে না। এজন্য আমাদের অবশ্যই প্রকৃত শিক্ষা গ্রহণ করতে হবে এবং এই প্রকৃত শিক্ষা গ্রহণ করে জীবনে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে চলার জন্য সবাইকে চেষ্টা করতে হবে।
কিছু কিছু মানুষ আছে যারা মনে করে যে পৃথিবীতে শিক্ষার কোন প্রয়োজন নেই শুধুমাত্র অর্থ থাকলে এই পৃথিবীতে তারা যে কোন কিছু করতে পারে এবং যে কোন কিছুর সাথে লড়াই করতে পারে। একটা বিষয় আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আপনি যদি শিক্ষিত না হন তাহলে কিন্তু এই পৃথিবীর প্রতিকূল পরিবেশের সঙ্গে আপনি কখনো লড়াই করে জয়ী হতে পারবেন না এবং আপনি আপনার নিজের জীবনটাকে একটা সুন্দর জায়গায় কখনো পৌঁছে নিয়ে যেতে পারবেন না। এজন্য শিক্ষার অবশ্যই দরকার।
সঠিক শিক্ষা পেলে কিন্তু মানুষ নিজেকে অবশ্যই বদলে ফেলতে পারবে উন্নতির দিকে এবং তার পরিবর্তন এতটাই সুন্দর হবে যে সেই মানুষটি চাইলে যে কোন কিছু করতে পারবে এই পৃথিবীর জন্য। এজন্য আমরা সব সময় সঠিক শিক্ষা গ্রহণ করবো এবং সঠিক শিক্ষা গ্রহণ করতে সবাইকে উদ্বুদ্ধ করবো যাতে করে সবাই প্রকৃত শিক্ষা গ্রহণ করে জীবনে বড় হতে পারে এবং নিজেদেরকে একটা খারাপ জায়গা থেকে বদলে ফেলে ভালো জায়গায় নিয়ে আসতে পারে এবং জীবনটাকে উপভোগ করতে পারে।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্ট।

Written in article