চলে এলো উইন্টার! সাথে রয়েছে বৃষ্টিও
আসসালামুআলাইকুম,
বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
চলে এলো শীতের সিজন।তবে এ বছর একটু ব্যতিক্রম ছিল, অন্যান্য বছরের তুলনায় এ বছর গ্রীষ্মকাল বেশ ভালই দীর্ঘ সময় জুড়ে ছিল।নরমালি এদেশে বেশিরভাগ সময়েই ঠান্ডা থাকে, কিন্তু এ বছর প্রায় চার মাসের উপরে ছিল গ্রীষ্মকাল।আর এ বছর অন্যান্য বছরের তুলনায় গরম ও তুলনামূলকভাবে বেশ বেশি ছিল।আমার কিন্তু গ্রীষ্মকালই বেশি ভালো লাগে, শীত ভালো লাগে না বললেই চলে।আর ভালো না লাগার আরও একটি কারণ রয়েছে কারণ এ সময় বৃষ্টি প্রচুর পরিমাণে হয়। শীতের সময় খুব বেশি বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালের তুলনায়।এমনিতেই ঠান্ডা, তারপরে যদি বৃষ্টি হয় তাহলে কেমন ঠান্ডা পড়ে বুঝতেই পারছেন।আর এবছর গ্রীষ্মকালে বৃষ্টিপাত ছিল না বললেই চলে।
আমাদের ঠান্ডা পড়া শুরু হয়ে গিয়েছে। দুই তিন দিন ধরে বেশ ভালই ঠান্ডা পরছে। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছয় ডিগ্রি সেলসিয়াস, আর আজকে চলছে ১০ ডিগ্রি।শুধু ঠান্ডাই নয়, ঠান্ডার সাথে বৃষ্টি তো থাকবেই।বৃষ্টি পড়াও শুরু হয়ে গিয়েছে।সেন্ট্রাল হিটারগুলো অন রাখতে হচ্ছে।শুনেছি এবার নাকি খুব বেশি ঠান্ডা পরবে আবহাওয়া অফিস সতর্ক করেছে আগে থেকেই। এ কারণে ঘরে পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবারও রেডি করে রাখতে বলেছে, কারণ যে কোন মুহূর্তে যে কোন দুর্যোগ চলে আসতে পারে।কি একটা টেনশনের ব্যাপার, এমন কথা এর আগে কখনো শুনি নি।যাই হোক দেখা যাক কি ঘটে!
বাগানের বৃষ্টি ভেজা গোলাপ।
আমার অনেক পছন্দের বোম্বাই মরিচ গাছ দেখতে পাচ্ছেন। অনেক মরিচ ধরে রয়েছে।
নরমাল মরিচ গাছ এ দুটি।
এখন প্রবলেম হচ্ছে আমার এই শখের মরিচ গাছগুলোকে আর বাঁচানো সম্ভব হবে না। কারণ ঠান্ডা পড়লে গাছগুলো আর প্রকৃতির সাথে যুদ্ধ করে টিকে থাকতে পারে না।ফলের গাছগুলো ছাড়া আর কোন গাছই টিকে থাকবে না এই ঠান্ডায়।আমার শখের বোম্বাই মরিচ গাছটি যদি ছোট হতো তাহলে ঘরে নিয়ে আসতাম, কিন্তু গাছটি বেশি ঝাপটানো,অনেক বড়, ঘরে এনে রাখা সম্ভব নয়।এখন দেখা যাক কতদূর পর্যন্ত বেঁচে থাকে।
| Photographer | @tangera |
|---|---|
| Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR








It’s interesting how you noted the unusually long summer before winter hit—did the late rains affect your local flora or any particular activities? 🌧️❄️🌱