বড় মেয়ের তৈরি দুটি আর্ট
সকলে কেমন আছেন ? আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
হাজির হয়েছি আজ দুটি আর্ট নিয়ে।তবে এ আর্ট দুটি আমার আঁকা নয়, আমার বড় মেয়ে এঁকেছে।আগে অনেক আর্ট করেছি আমার বাংলা ব্লগে।আর আমার আর্ট গুলো ছিল মেহেদি ডিজাইন কেন্দ্রিক। আসলে তখন আর্ট করতে বেশ ভাল লাগতো।অনেকেই তখন অনেক সুন্দর সুন্দর আর্টের পোস্টগুলো করতো যা দেখতে খুবই ভালো লাগতো, আর অনুপ্রেরণা পেতাম তাদের কাছ থেকে আর্ট করতে।কিন্তু এখন আর কোন আর্ট করা হয় না।এখন আর্ট করতে তেমন ভালোও লাগে না। এছাড়া সময়েরও খুব অভাব, সময় বের করাও কষ্টকর।যতই দিন যাচ্ছে ততই যেন কাজের চাপ বাড়ছে, পরিবারের প্রতি দায়িত্ব কর্তব্যগুলো যেন আরো বৃদ্ধি পাচ্ছে। কিন্তু তারপরও যেন মিস করছি আর্ট করা।আর্ট করতে বসবো ভেবে রাখি কিন্তু আর সময় করা হচ্ছে না, তারপরও ইচ্ছে আছে আর্ট করবো।নিজে যেহেতু আর্ট করতে পারছি না, তাই ভাবলাম আমার বড় মেয়ের করা দুটি আর্ট আপনাদের সাথে শেয়ার করে দেই।
একটি ফুলের কুঁড়ি।
স্কুলে এই আর্টটি করেছিল। সাদা ও কালোর মধ্যে দারুন হয়েছে তার আর্টটি।আমার কাছে তো খুবই ভালো লেগেছে, আর একটু ব্যতিক্রমও লেগেছে।
এটি একটি নরমাল আর্ট।
প্রথমে ফুল এঁকে কালার করেছে। এরপর ফুলগুলো কেটে অন্য একটি শিটে লাগিয়ে দিয়েছে।তার এই আর্ট, ফ্লাওয়ার কাটিং ও কাগজের লাগানো সবগুলো মিলে আমার কাছে বেশ ভালই লেগেছে তাই এটিও আপনাদের সাথে শেয়ার করে দিলাম।আশা করছি আর্ট দুটি আপনাদের ভালো লেগেছে।
| Photographer | @tangera |
|---|---|
| Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR







La flor en blanco y negro que hizo tu hija en la escuela tiene algo que no se enseña, sale solo. Lo que aprendí es que los hijos heredan lo que nos ven hacer, no lo que les decimos. ¿Y si en vez de esperar a tener tiempo libre agarrás el lápiz diez minutos mientras ella dibuja?
সত্যি ই আপু আমাদের কাজের দায়িত্বে আমরা নিজেদের শখের কাজগুলো করতে পারিনা।তবে আপনি আর্ট করার চেষ্টা করবেন আপু।নিজের ভালো লাগে এমন কাজ প্রতিদিনের কাজের তালিকায় রাখা দরকার।মেয়ের আঁকা আর্ট দুটো সুন্দর হয়েছে।আশাকরি আরো আর্ট দেখতে পাবো।শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাই।