অরিগ্যামি : রঙিন কাগজ দিয়ে ডান্সিং বার্ড তৈরি।

in আমার বাংলা ব্লগ • 2 years ago

IMG20250123131844.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি রঙিন কাগজ দিয়ে ডান্সিং বার্ড তৈরি করলাম।

রঙিন কাগজ দিয়ে এতো এতো জিনিস তৈরি করলাম, একেবারে হাফিয়ে উঠলাম। নতুন কি তৈরি করবো, এটা খুঁজতেই অবস্থা খারাপ হয়ে গেল। এরপরে একটা ডান্সিং বার্ড তৈরি করতে বসলাম। কিন্তু এটা এত বেশি কঠিন যে আমার একেবারে অবস্থা খারাপ হয়ে গেল। অনেকগুলো ভাঁজ দিয়ে মূলত এটা তৈরি করতে হয়েছে। তারপরেও সুন্দরভাবে ফটোগ্রাফি করতে পারলাম না। কারন এগুলো সুন্দরভাবে রাখতে পারছিলাম না। কিন্তু কি আর করার অনেক সময় নিয়ে আমি দুইটা ডান্সিং বার তৈরি করলাম। যতটুকু পেরেছি ফটোগ্রাফি করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই অরিগ্যামি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

IMG20250123131921.jpg

প্রয়োজনীয় উপকরণ

• রঙিন কাগজ

IMG-20240502-WA0014.jpg

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটা রঙিন কাগজ নিলাম। এরপর আমি মাঝখান দিয়ে একটা ভাঁজ করে নিলাম। এরপর পোনা করে আরো একটা ভাঁজ দিয়ে দিলাম।

IMG-20250123-WA0023.jpg

ধাপ - ২ :

এরপর অপর অংশের কোনা থেকে আরও একটা ভাঁজ দিয়ে দিলাম। এরপরে আমি মাঝখানের অংশে থেকে সমান করে নিলাম।

IMG-20250123-WA0024.jpg

ধাপ - ৩ :

এরপর নিচের অংশ থেকে দুই দিক থেকে কোনা করে ভাঁজ করে নিলাম। অপর অংশে একই রকম ভাবে ভাঁজ করে নিলাম।

IMG-20250123-WA0026.jpg

ধাপ - ৪ :

এরপর এই অংশটার ভাঁজ খুলে উপরের দিকে উঠিয়ে ভাঁজ করে নিলাম। এরপরের অংশটা কেউ একই রকম ভাবে করে নিলাম।

IMG-20250123-WA0025.jpg

ধাপ - ৫ :

এরপরে দুই দিক থেকে ভাঁজ করে এরপর অপর অংশে ভাঁজ করে নিলাম। এরপর নিচের একটা অংশ উপরের দিকে উঠিয়ে নিলাম।

IMG-20250123-WA0028.jpg

ধাপ - ৬ :

এরপর দুই দিকের অংশগুলো চিকন করে ভাঁজ করে নিলাম। এরপর উপরের অংশটা ও ভাঁজ করে নিলাম।

IMG-20250123-WA0027.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের অরিগ্যামি পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG20250123131844.jpg

IMG20250123131736.jpg

IMG20250123131905.jpg

IMG20250123131750.jpg

IMG20250123131747.jpg

IMG20250123131921.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীঅরিগ্যামি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

Screenshot_2025-02-03-10-19-13-44_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Screenshot_2025-02-03-10-22-00-30_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে ডান্সিং বার্ড তৈরি করেছেন। আসলে রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু তৈরি করলে দেখতে অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় লাগে। আপনি অনেক সুন্দর করে তৈরি করেছেন এবং সেটা আমাদের মাঝে পর্যায়ক্রমে শেয়ার করেছেন।এই বিষয়টা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে ধন্যবাদ আপু আপনাকে এতো সুন্দর একটি ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ডান্সিং বার্ড গুলো তৈরি করার পর আমার কাছেও অনেক বেশি সুন্দর লেগেছিল।

 2 years ago 

আরে বাহ বেশ সুন্দর ড্যান্সিং বার্ড বানিয়েছেন তো আপনি। প্রথমে বার্ড দুটো দেখে মনে হচ্ছিল ভীষণ কঠিন। কিন্তু পরবর্তীতে যখন প্রতিটা ধাপ ভালো করে দেখলাম একেবারেই কঠিন মনে হলো না বেশ সহজই লাগলো। আপনি খুব সুন্দর অরিগ্যামি কাজ করেন। আমার দেখতে খুব ভালো লাগে।

 2 years ago 

আসলে দেখতে সহজ মনে হলেও ততটা সহজ নয়। তবে খুব একটা কঠিনও ছিল না।

 2 years ago 

বাহ্ এটা আপনি বেশ চমৎকার ভাবে বানিয়েছেন। এটি কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এটি তৈরি করার প্রতিটা ধাপ আপনি খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন পাশাপাশি খুব চমৎকার বর্ণনাও করেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করেছি সুন্দর করে ধাপ গুলো তুলে ধরার জন্য। আপনিও চাইলে সুন্দর করে ডান্সিং বার্ড গুলো তৈরি করতে পারবেন।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে ডান্সিং বার্ড তৈরি করার অনেক সুন্দর পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে আমারও অনেক বেশি ভালো লাগে কিন্তু সময়ের অভাবে তৈরি করতে পারিনা। এই ধরনের জিনিস তৈরি করার জন্য অনেক বেশি অভিজ্ঞতার প্রয়োজন হয়।

 2 years ago 

ধৈর্য ধরে এবং সময় নিয়ে আমি এই ডান্সিং বার্ড গুলো তৈরি করেছি।

 2 years ago 

অরিগ্যামি গুলো তৈরি করতে গিয়ে একটা সমস্যা হয়। কারণ অরিগ্যামি তৈরি করার ক্ষেত্রে অনেক অনেক ভাঁজ প্রয়োজন হয়। কিন্তু এই ভাঁজগুলো সবগুলো ছবিতে বা বর্ণনায় তুলে ধরা সম্ভব হয়ে ওঠে না। তবে আপনি খুব সুন্দর করে ডান্স বার্ড তৈরি করেছেন। যেটা দেখে খুবই ভালো লাগছে। এগুলো না দাঁড়ানোর কারণে ফটোগ্রাফি খুব ভালোভাবে করা যায় না।

 2 years ago 

হ্যাঁ অনেক রকমের ভাঁজ প্রয়োজন হয়, যেগুলো ভালোভাবে তুলে ধরা যায় না। তবুও সব সময় সুন্দর করে তুলে ধরার চেষ্টা করি।

 2 years ago 

এজন্যই বিবরণে সমস্যা হয়ে যায়।

 2 years ago 

মাঝে মাঝে এমন হয় আসলে, সুন্দর ভাবে অরিগামি গুলো তৈরি করতে পারলেও ফটোগ্রাফির মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করা যায় না। তবে আপনি খুব সুন্দর ভাবে এটা উপস্থাপন করতে পেরেছেন। ডান্সিং বার্ড গুলো দেখে বেশ ভালো লাগলো। তৈরি করতে নিশ্চয়ই অনেক সময় লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর আরিগামী আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন এই ডান্সিং বার্ড গুলো তৈরি করতে আমার অনেক বেশি সময় লেগেছিল।

 2 years ago 

কাগজের অরিগ্যামি গুলো দেখতে বেশ ভালো লাগে। আজকে আপনি রঙিন কাগজ দিয়ে দুটি ডান্সিং বার্ড তৈরি করেছেন। তবে আপনার পোস্ট দেখেই বোঝা যাচ্ছে এগুলো বানাতে অনেক ভাঁজ লেগেছে। এবং রঙিন কাগজ দিয়ে কিছু বানানো হচ্ছে ভাঁজের খেলা। সত্যি বলতে আপনার কাগজের বানানো ডান্সিং বার্ড দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এবং খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত ডান্সিং বার্ড তৈরি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

আমার রঙিন কাগজ দিয়ে তৈরি করা ডান্সিং বার্ড দেখে আপনি মুগ্ধ হয়েছেন শুনে ভালো লাগলো।।