একটি ফলের কালারফুল ম্যান্ডেলা ডিজাইন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগlast year
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করে নেবো। এই আর্টটি করেছিলাম একটি ফলের উপরে। তবে গত সপ্তাহে আপনাদের সাথে একটা ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছিলাম ভিন্ন আঙ্গিকে। এই ম্যান্ডেলা আর্টটির ধরনও একটু ভিন্ন আঙ্গিকের। আগেও বেশ কিছু ফলের মাধ্যমে ম্যান্ডেলা ডিজাইন করেছি, তবে এই ম্যান্ডেলা আর্টের মধ্যে কোনো ক্ষুদ্র ডিজাইনের ব্যাপারটা রাখিনি। কয়েকটি ফুল আর পাতার ন্যায় এই ম্যান্ডেলা ডিজাইনে পরিপূর্ণ করা। তবে এখানে যেহেতু কাঁঠালের উপরে এই ম্যান্ডেলা ডিজাইনটা করেছিলাম, তাই এখানে এই ডিজাইনগুলো বেশ ভালো ফুটে উঠেছে।

তবে এখানে যদি ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো ডিজাইনের মাধ্যমে করা হতো, তাহলেও দারুন লাগতো। তবে আগে যেহেতু একইভাবে অনেকগুলো ম্যান্ডেলা ডিজাইন করা হয়েছে, তাই এইবার একটু আলাদা ভাবে তৈরি করার প্রচেষ্টা করলাম। আর কাঁঠালটা এখানে একটি পাকা কাঁঠালের মতো দেখতে তৈরি করেছিলাম। আর এই ডিজাইনে সম্পূর্ণ কালার করার পরে একটা অন্য ধাঁচে দারুন লাগছে। যাইহোক, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এই ম্যান্ডেলা ডিজাইনটা।

☫উপকরণ:☫

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
মার্কার পেন
কালার পেন
মোম রং
রাবার

დএখন অঙ্কনের ধাপগুলো নিচে তুলে ধরা হলো-

❖প্রথম ধাপে- একটি কাঁঠালের চিত্র স্কেচ পেন্সিল দিয়ে ভালোভাবে এঁকে নিয়েছিলাম। এরপর এই কাঁঠালের বডিতে বড়ো বড়ো ফুল আর পাতার ন্যায় একটা ম্যান্ডেলা ডিজাইন তৈরি করে নিয়েছিলাম।

❖দ্বিতীয় ধাপে- স্কেচ পেন্সিল দিয়ে কাঁঠালের সম্পূর্ণ ম্যান্ডেলা ডিজাইন করার পরে তাতে মার্কার পেনের কালী দিয়ে গাঢ় করে ফুটিয়ে তুলেছিলাম।

❖তৃতীয় ধাপে- মোম রং এবং কালার পেনের মাধ্যমে ম্যান্ডেলা ডিজাইনের ফুল এবং অন্য কিছু ডিজাইনে কালার করে দিয়েছিলাম।

❖চতুর্থ ধাপে- পাতার ডিজাইনে কালার করে দিয়েছিলাম একইভাবে। এরপরে কাঁঠালের বডিতে কালার দিয়ে পাকা ভাবটা ফুটিয়ে তুলেছিলাম এবং অঙ্কনটা এখানেই সমাপ্ত করেছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


Original image no longer available


Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আরে বাহ্ দাদা, আপনি তো দেখছি খুবই চমৎকার দেখতে কালারফুল একটা আর্ট করেছেন। আপনার আর্ট দেখে তো আমি অনেক বেশি মুগ্ধ হলাম। কারণ আপনি এই আর্ট অনেক সুন্দর করে আর দক্ষতাকে কাজে লাগিয়ে অঙ্কন করেছেন। আপনার এই আর্ট দেখলে যে কারোরই অনেক পছন্দ হবে। এটা করতে অনেক বেশি সময় প্রয়োজন হয়েছিল তা দেখে বুঝতে পারছি। এরকম সুন্দর আর্ট দেখলে চোখ ফেরানো যায় না।

 last year 

কাঁঠালের উপরে দারুণভাবে ম্যান্ডেলা ডিজাইন করেছেন দাদা। যা দেখে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছি। কালার কম্বিনেশনটা জাস্ট অসাধারণ হয়েছে। তাছাড়া কাঁঠালের বডিতে আঁকা ফুলগুলো খুবই সুন্দর হয়েছে। যাইহোক এতো চমৎকার একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

দাদা আজ আপনি একটা ভিন্ন রকমের ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন। তাও আবার কালারফুল আর্ট, যেটা দেখতে কিনা আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে। সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্টগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। ম্যান্ডেলা আর্ট গুলো যত বেশি সময় নিয়ে অঙ্কন করা হয়, তত বেশি সুন্দর হয় আর দেখতে ততই ভালো লাগে। অনেক সুন্দর করে ফুল এবং পাতার ডিজাইন এঁকেছেন। এটা দেখে আরো ভালো লেগেছে আমার কাছে। পুরোটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে।

 last year 

ম্যান্ডেলা ডিজাইনগুলো আমার কাছে বেশ ভালই লাগে। চমৎকার ম্যান্ডেলা ডিজাইন করেছেন আপনি। এই ডিজাইনগুলো করতে সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। কালার কাম্বিনেশন খুব চমৎকার ছিল ভালো লাগলো আপনার এই ম্যান্ডেলা ডিজাইনটি দেখে। ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

দারুণ একটি আর্টওয়ার্ক! কাঁঠালের উপর ম্যান্ডেলা ডিজাইনের এই নতুন ধরণ সত্যিই চমৎকার লেগেছে। রঙের ব্যবহার আর ফুল-পাতার নকশা পুরোটা প্রাণবন্ত করে তুলেছে। আপনার সৃজনশীলতা ও ধৈর্য্য প্রশংসনীয়। এমন অসাধারণ শিল্প আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ। আরও কাজ দেখতে চাই।

 last year 

কাঁঠালের উপরে এই ম্যান্ডেলা আর্টটি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। খুবই নিখুঁত কারুকার্য এবং সুন্দর কালারফুল হয়েছে দেখতে। ভীষণ সুন্দর কিছু কালারের ব্যবহার আপনি করেছেন। এত সুন্দর একটি কাঁঠালের ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

আপনার আর্ট মানেই ভিন্ন কিছু। আজও তাই দেখলাম। ম্যান্ডালা আর্ট এর ভিন্ন রুপ নিয়ে হাজির হয়েছেন। বেশ সুন্দর এঁকেছেন। দেখতে বেশ সুন্দর লাগছে। ভিন্ন ধরনের ম্যান্ডালা আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

ম্যান্ডেলা আর্ট আমার খুবই ভালো লাগে। দাদা আপনার আর্ট দেখে অনেক ভালো লাগলো। আপনি অনেক পরিশ্রম করে সুন্দর একটি আর্ট করেছেন দেখে সত্যিই মুগ্ধ হয়েছি দাদা।

 last year 

চমৎকার একটি নকশা করেছেন দাদা। ম্যান্ডেলা ডিজাইন খুবই সুন্দর হয়েছে। অনেক চমৎকার ভাবে উপস্থাপন করেছেন দেখে মুগ্ধ হয়েছি। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।