দুইটি হৃদয়ের বন্ধনে শুরু হলো নতুন পথচলা। (বড় ভাইয়ের জন্য শুভকামনা)

আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভাল আছেন, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি।বেশ কিছু দিন আগে আমাদের পরিবারের একটি আনন্দের দিন অতিবাহিত করেছি, সেই আনন্দ বা খুশির দিনটি আপনাদের সাথে শেয়ার করব। তারিখ, ১৪/২/২০২৬, ইংরেজি মাসে শনিবার মাগরিবের পর। আরবি মাস হিসেবে রবিবার দিবাগত রাত্রি।
1000003622.heic
আমার চাচাতো বড় ভাই নাম : মোঃ জাকারিয়া, আমরা সবাই নাজমুল ভাই বলে ডাকি,তার জীবনের নতুন একটি অধ্যায় শুরু হচ্ছে, বিয়ের মাধ্যমে সে জীবনের নতুন অধ্যায় পা রেখেছে, এই বিশেষ দিনে পরিবারের সবার মাঝে আনন্দ, ভালোবাসা ও খুশির আমেজ বয়ে যাচ্ছে,সবাই জানি এই দিনটার জন্য অনেক অপেক্ষা করে, তেমনিভাবে আমার চাচাতো বড় ভাই সেই অপেক্ষার সময় গুলো শেষ করে, তিনি তার নতুন এই জীবনের অধ্যায় শুরু করলেন।

1000003646.png

আমরা চাচাতো ভাইরা অনেক,তার মধ্যে আমরা ৩ জন ঢাকায় থাকি, আমরা তিন ভাই হঠাৎ করে জানতে পারলাম বড় ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে, পরে আমরা পরামর্শ করে ঢাকা থেকে বিয়ের আগের দিন বাড়ির উদ্দেশ্যে রওনা দিই,আমার ছোট আরেকটা চাচতো ভাই আছে সে কিছুতেই বিশ্বাস করতে চাচ্ছিল না যে বড় ভাইয়ের বিয়ে, কারণ কিছুদিন আগেই এমনি করে চাচতো বোনের বিয়েতে যাওয়ার কথা শুনে ছুটি নেয়, ছুটি নেয়ার পরে বাড়ির উদ্দেশ্যে যখন রওনা দেয় তখন জানতে পারলে যে তার সাথে দুষ্টামি করছে, এই কারণে বড় ভাইয়ের বিয়ে সে মেনে নিতে পারছিল না,অনেকক্ষণ বোঝানোর পরে এবং কাকাদের সাথে কথা বলে পরে বিশ্বাস করলো।

1000003537.jpg

ঢাকা থেকে রওনা হয়েছি দুপুরে দিকে বাড়িতে যেতে যেতে রাত হয়ে যায়, সেদিন আর কোন কাজ করা হয়নি, শরীর যেহেতু ক্লান্ত ছিল তার জন্য রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি, ঢাকা থেকে আমরা ভাইয়েরাই আইছি কারণ যেহেতু হুট করে বিয়ে ঠিক হয়েছে তাই বাবা মা এবং আরো কিছু কাকা কাকি এরাও বিয়েতে আসতে পারেনাই, সবাই তো আর অফিস থেকে ছুটি নিতে পারেনি, এজন্যই তারা বিয়েতে উপস্থিত থাকতে পারেনি।যাইহোক সেদিনকার মত আর কাজ করা হয়নি, তারপরের দিন সকালে আমরা বিয়ের জন্য যা যা লাগে তা কিনে এনে কাজ করি।
1000003648.jpg

বাড়ির কাজগুলো মোটামুটি শেষ করে আমরা খেলতে গেলাম, বারোটা পর্যন্ত খেলাধুলা করে বাড়িতে চলে আসলাম, আমাদের যাওয়ার নিয়ত ছিল দুইটার সময় কিন্তু একটু সমস্যার কারণে আমাদের বাড়ি থেকে বের হতে হতে চারটা বাজে, আমাদের বাড়ি থেকে নতুন বউয়ের বাড়ি বেশি দূরে না, তাও আমরা তিনটি অটো নিয়ে রওনা হই, আমাদের গ্রামে অটো, ভটভটি, নৌকা, সাইকেল এগুলোই বেশি চলে, আমাদের গ্রামে চার চাকার কোন গাড়ি চলে না, তাই আমরা অটো নিয়ে রওনা হই।

06a97913-68d5-4ec5-b7e2-17be6e332126-1_all_395.jpg

যখন আমরা অটো থেকে নামি তখনই আছরের আযান দেয়,যেহেতু ভিতরে আর অটো যাবে না, তাই আমরা মসজিদের এখানে নেমে নামাজ পড়ে হেঁটে হেঁটে তাদের বাড়ি যাই, ওইখানে গিয়ে প্রথমে আমরা হালকা নাস্তা করলাম, আমাদের সাথে মুরুব্বিরা যারা ছিল তারা বিয়ে নিয়ে কথা বলতে লাগলো, সবকিছু ঠিক করে মাগরিবের নামাজের পর মসজিদে বসে বিয়ের কাজটি শেষ করল,পরে বাড়িতে এসে রাতের খাওয়া দাওয়া শেষ করে হালকা বিশ্রাম নিয়ে ওইখান থেকে আমাদের নতুন বউ ( ভাবিকে) নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হই।

06a97913-68d5-4ec5-b7e2-17be6e332126-1_all_253.jpg

মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমার ভাই এবং তার জীবনসঙ্গের সাথে ভালোবেসে এবং সুখ-শান্তির সাথে যেন চলতে পারে, আল্লাহ তাআলা এই দুইজনের জীবনের মধ্যে বরকত পূর্ণ করে দেয়।

আজকের মতো এখানেই শেষ, আপনারা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবের।
আল্লাহ হাফেজ।

TQ.png

1000003524.jpg

DeviceName
Androidsamsung
Camera64 mp
LocationDhaka, Bangladesh 🇧🇩
Short by@rjabdullah