The Diary Game || 17 Sep 2026 || বন্ধুদের সাথে মার্কেট করার কিছু মুহূর্ত।
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
কেমন আছেন steem- এর সকল বন্ধুরা।আশা করি সবাই ভালো আছেন, আমি মনে আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিন এর মত আচর নানা কাজ এর মধ্যে দিয়ে আজকের দিনটি কেটেছে। আজকের দিনের কিছু সুন্দর মুহূর্ত ও আমার অভিজ্ঞতা গুলো আপনাদের সঙ্গে শেয়ার করার করার জন্যই আজকের এই ডাইরি গেম।
তারিখ:১৭/৯/২০২৬
প্রতিদিনের মতো আজকেও সকালে ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ে বাহিরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাসায় চলে আসলাম। বাসায় এসে একটু বিশ্রাম নিলাম। এরমধ্যে এক বন্ধু ফোন দিয়ে বলে আজকে একটু বাড্ডায় যাইতে। যেহেতু ওইখান থেকে চলে আইছি তাই আর যেতে মন চাচ্ছিল না তাও জোর করে আমাকে নিয়ে গেল। বাসা থেকে সাতটার সময় খাওয়া-দাওয়া করে মাদ্রাসার ওদিকে চলে গেলাম। ও যেহেতু আমাকে যেতে বলছে তাই ও ক্লাস না করে আমার সাথে ঘুরতে বের হলো। প্রথমে আমরা ওইখানে একটি ছোট্ট হোটেল থেকে হালকা নাস্তা করলাম। পরে ও আমাকে নিয়ে একটি মার্কেট গেলো।
আমরা মার্কেটে একটু আগেই গিয়েছি। যার কারণে বেশিরভাগ দোকানগুলো বন্ধ ছিল। ওই মার্কেটে দোকান খুলে ১১ টা থেকে আমরা নয়টার সময় মার্কেটের মধ্যে ছিলাম। মার্কেটের নাম প্রিমিয়াম শপিং মল। যাই হোক মার্কেটে গিয়ে কিছুক্ষণ বসে বসে গল্প করলাম। তার মধ্যেই কিছু কিছু দোকান খোলা শুরু করলো। প্রথমে আমরা ওখান থেকে জার্সির দোকানে চলে গেলাম। জার্সি গুলো দেখতে ভালই লাগলো কিন্তু কাপড় গুলো বেশি ভালো কোয়ালিটির ছিল না। আমরা কিছু জার্সি দেখলাম তারমধ্যে বাংলাদেশের নতুন জার্সি টি একটু ভালো লাগলো। যেহেতু বাংলাদেশের জার্সি গুলো নতুন জীবনের এসেছিল তার জন্য দাম বেশি ছিল তাই আমরা চলে আসলাম ওইখান থেকে।
পুরো মার্কেট কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা নিচে চলে আসলাম তার মধ্যে আমাদের ক্লাসের আরেক বন্ধুর সাথে দেখা হল সে বলে ওইখানেই চাকরি করে। পরে ওর সাথে ওদের দোকানে চলে গেলাম।
আমার সবচেয়ে পছন্দের আতর Royal Muskকম দামের মধ্যে ভালো একটি আতর এটি। এই আতরটি আমি অনেক ব্যবহার করেছি। যাই হোক কিছু নতুন নতুন আতর ছিল সেগুলো দেখলাম। যেহেতু আমারও আতর লাগবে তার জন্য দুই তিন ধরনের আতর আমি বাছাই করে নিলাম। নতুন গুলোর মধ্যে থেকে আমি Baccarat Oud এই আতর টি আমি 3ml নিলাম, এই আতর টি এক বার দিলে মোটামুটি সারাদিন থাকে।
| Product Item | Description / Caption | BDT Price |
|---|---|---|
| Royal Musk | নরম, মিষ্টি ও প্রিমিয়াম ধরনের ঘ্রাণ | 1 ML – ৳100 |
| Baccarat Oud | সাধারণ এই আতর টি উড (oud) ঘরানার আতর,অনেক জন পারফিউম ও বলে। মিষ্টি, অ্যাম্বার ও একটু উষ্ণ ধরনের ঘ্রাণ । | 1 ML – ৳150 |
| White Musk | এই আতর টি দিনের বেলা ব্যবহার করার জন্য ভালো। ঘ্রাণ প্রায় তিন ঘন্টারও বেশি থাকে। মিষ্টি টাইপের ঘ্রাণ | 1 ML – ৳100 |
| Lychee Blossom Honey | সব সময় শুনে এসেছি লিচু ফুলের মধু ভালো। খেয়েও বেশ ভালই লাগলো। | 1 kg-৳2000 |
| Joytuner Meswak | অন্যান্য মেসওয়াক গুলো থেকে এটি অনেক ভালো। | 1p-৳100 |
সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এগুলোই কেনাকাটা করলাম। দুইটার সময় ওখান থেকে বের হয়ে সরাসরি বাসায় চলে আসলাম। বাসায় আসতে আসতে বিকাল হয়ে গেল। বাসায় গিয়ে গোসল করে ঘুমিয়ে পড়লাম। সারাদিন একটু খাটাখাটির মধ্যে দিয়েই কেটে গেলো।
এই ছিল আজকের আমার ছোট্ট Diary Gam। আশা করি আমার এই ছোট্ট দিনের কথামালা আপনাদের ভালো লাগবে। জীবনের প্রতিটি দিন আমাদেরকে একটি একটি করে নতুন কিছু শেখায় এবং নতুন অভিজ্ঞতা দেয়।
আজকের মত আমার কথামালা এখানেই শেষ, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় হাসিখুশি থাকবে। আবারো দেখা হবে নতুন কোন দিনের নতুন কথামালা নিয়ে।
আল্লাহ হাফেজ।
| Device | Name |
|---|---|
| Android | samsung |
| Camera | 64 mp |
| Location | Dhaka, Bangladesh 🇧🇩 |
| Short by | @rjabdullah |











