প্রয়োজন ফুরোলেই মানুষ দূরে সরে যায়
copyright free image from Pixabay
একটা কথা কি জানেন, স্রোতস্বিনী নদীর যেমন দুই তীর এক থাকে না, তেমনি মানুষের জীবনের পথচলাতেও সময় ও পরিস্থিতির সঙ্গে সমীকরণগুলো বদলে যায়। আপনি খেয়াল করলে দেখতে পাবেন এই পৃথিবীর মানুষের ভীড়ে কিছু সম্পর্ক গড়ে ওঠে নিঃশর্ত ভালোলাগা, বিশ্বাস আর নিবিড় অনুভূতির হাত ধরে। সেখানে স্বার্থের কোনো হিসাব নিকাশ থাকে না। তবে সম্পর্কেই স্বার্থের কোনে হিসাব থাকে না ব্যাপারটা এমনও নয়। কারণ কিছু সম্পর্ক গড়ে ওঠে স্বার্থের কারণে। মানে হচ্ছে আপনার কাছে স্বার্থের কারণেই কেউ একজন আসছে। আর সেসময় সবচেয়ে ভালো ব্যবহারটা আপনি দেখতে পাবেন ।
খেয়াল করলে দেখবেন যতক্ষণ স্বার্থের পারদ সবচেয়ে উচুতে থাকে ততক্ষণ সম্পর্কের উষ্ণতাও প্রখর রাখে! আর প্রয়োজন ফুরোলেই সেই চেনামুখগুলো অচেনা হয়ে যায়। যখন কারো আপনাকে প্রয়োজন হয় তখন দেখবেন তাদের কথায় মিষ্টি একটা ভাব। তিনবেলা আপনার খবর নিবে বিনয়ের সাথে। আপনার ভালো মন্দের খোজঁখবর নিবে। কিন্তু যখনই তাদের স্বার্থ হাসিল হয়ে যাবে তারপর দেখবেন দুবেলা খবরও নিবে না। তারা আপনার কাছে এসেছিল শুধুই স্বার্থের কারণে।
তবে সবাই যে আপনাকে স্বার্থের জন্য আসবে ব্যাপারটা এমনও নয়। আপনার একান্ত কিছু মানুষ থাকবে, যারা আপনার ভালো সময়ে যেমন পাশে আছে ঠিক তেমনি আপনার খারাপ সময়টাতেও পাশে আছে। আর এমন মানুষ আছে বলেই এখন পৃথিবীটা টিকে আছে। স্বার্থহীন মানুষগুলো আপনার পাশে থাকে শুধু আপনার ভালোবাসার টানে, তারা প্রতিদান চাই না। শুধু চোখের কোণে একটুখানি স্বস্তি আর বিপদের দিনে কাধেঁ হাত বাড়িয়ে দেয়ায় তাদের স্বভাব। এই মানুষগুলোই জীবনকে সুন্দর করে তোলে এবং আমাদের বাঁচিয়ে রাখে।
মানুষ বরাবরই এসব ক্ষেত্রে বোকা। যারা স্বার্থের কারণে আমাদের কাছে আসে তারপর যখন স্বার্থ হাসিল করে চলে যায় আমরা সেটা বুঝতে পারি না। তবে দেরিতে বুঝতে পারি। আর এজন মানুষদের সাহায্য করতেও দুইবার ভাবী। এজন্য আসলে পরোপকারের মানসিকতা থাকা ভালো। তবে খেয়াল রাখা জরুরি যেন কারো স্বার্থের বেড়াজালে পরে না যায় আমরা। আসলে জীবনটাকে সহজ করে দেখলেই হয়। আর কঠিন করলে কঠিন। তবে সবার উর্ধ্ব মানবিকতা! আপনি, আমি না হয় হলাম বোকা! তবুও আমরা যেন স্বার্থের কাছে নিজেকে বেচেঁ না দেয়।

En mi experiencia, la foto del mapa con manos me hizo ver cómo los vínculos pueden parecer globales pero se desvanecen cuando el interés ya no está. What I learned is that in leadership we should focus on those who stay beyond the transaction, not just the ones who appear when they need something.