প্রকৃতির নিস্তব্ধ সমীকরণ || Original Photography
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। সময়ের সাথে সাথে নিজেকে আরো বেশী পারদর্শি করার চেষ্টা করছি। মানে সকল ক্ষেত্রে নিজেকে মানিয়ে নেয়ার অবস্থায় উন্নীত করার চেষ্টা করছি। কারণ এখন কেউ আর কোন কিছুতে ছাড় দিতে চায় না, চাই সেটা কাছের মানুষ হোক কিংবা দূরের মানুষ। এক অদ্ভুত সমীকরণে চলে আসছি আমরা, যেখানে সবাই সুবিধা নিশ্চিত করতে চায় কিন্তু কাউকে সুবিধা দিতে চায় না।
এক অদ্ভুত অপেক্ষায় প্রহর গুনছি আমরা, এক অদ্ভুত সম্পর্কে গতিশীল হচ্ছি আমরা, এক ভয়ঙ্কর মুখোশে আটকে যাচ্ছি আমরা। অন্যের সুবিধা নিজের করে নিতে চাই, অন্যের স্বপ্ন নিজের জন্য বাস্তবায়ন করতে চাই, অন্যের কল্পনা নিজের বলে চালিয়ে দিতে চাই। আমার বিষয়টি সবার চাইতে সেরা, বাকিদের বিষয়গুলো একদম জিরো। না এটা প্রকৃতিগতভাবে হয় নাই বরং এটা নির্লজ্জ মানসিকতার কারণেই হয়েছে। হয়তো সামনে আরো খারাপ কিছু অপেক্ষা করছে আমাদের জন্য।
আমরা মাঝে মাঝে নিজেদের প্রকৃতির সাথে তুলনা করি, প্রকৃতি হয়তো বদলে গেছে কিন্তু আমরা যতটা বদলে গেছি সেটা মোটেও কাম্য ছিলো না। প্রকৃতির পরিবর্তন একটা নির্দিষ্ট বিষয়ের প্রভাবে ঘটেছে কিন্তু আমাদের পরিবর্তন অনেকগুলো অনাকাংখিত বিষয়ের জন্য ঘটেছে। আমাদের চারিত্রিক বিষয়টি মোটেও প্রকৃতির সাথে তুলনা চলে না। প্রকৃতি হয়তো সব কিছু তার নিয়মে ফিরিয়ে দিবে।
কিন্তু মানুষ তারা ঠিক সবটা ভুলে যাবে, সুবিধা শেষ হয়ে যাবে ঠিক সবটা অতীত করে দিবে। সময়ের সাথে সাথে তাদের অবস্থানও বদলে যাবে। আপনাকে কিংবা আপনার সুবিধাকে অস্বীকার করতেও দ্বিধাবোধ করবে না। এটাই আমাদের নিয়তি, না শুধু নিয়তি বললে হয়তো ভুল হবে কারণ নিয়তি আমরা বানিয়ে নিয়েছি এটা প্রকৃতিগতভাবে কিংবা প্রকৃতির নিয়মে হয় নাই। প্রকৃতি প্রতিটি বিষয়ের সঠিক হিসাব ঠিকঠাক রাখে।
প্রকৃতি সময় মতো প্রতিটি বিষয়ের সঠিক মূল্যায়ন ঠিকঠাক করে। যা কিছু ব্যতিক্রম করি তার সবটাই আমাদের তৈরী এবং আমাদের মানসিকতার বহিঃপ্রকাশ। সময় আমাদের নিয়তি নয় বরং মানসিকতাকে পাল্টে দিয়েছে, যেখানে প্রকৃতি নিজস্ব রীতিতে সবার স্বীকৃতি প্রদান করে সেখানে আমরা নিজস্ব স্বার্থে সবাইকে অস্বীকার করি। আজব এক সভ্যতায় আমরা এগিয়ে যাচ্ছি, মানসিকতা সেখানে এক জটিল সমীকরণ তৈরী করছে।
লোকেশনঃ সিঙ্গাইর, মানিকগঞ্জ।
ক্যামেরাঃ রেডমি-১৩, স্মার্টফোন।
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR






