"এলোমেলো কিছু ফটোগ্রাফি।"

in আমার বাংলা ব্লগ • 2 days ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ আমি আপনাদের মাঝে শেয়ার করে নেবো আমার তোলা কিছু এলোমেলো ফটোগ্রাফি।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।

এলোমেলো কিছু ফটোগ্রাফিঃ



63173.jpg

63193.jpg

বন্ধুরা,প্রথম ফটোগ্রাফি দুটো সকালের তোলা।সকালের সময়টা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি আমি ফটোগ্রাফি করে নিয়েছিলাম।আর হাঁটতে হাঁটতে যখন আমাদের আমলকি গাছের নীচে গেলাম তখন দেখলাম অনেক আমলকি গাছের নীচে পরে আছে।তাই দেরী না করে আমি কিছু আমলকি তুলে নিলাম।এই আমলকি গুলো আরো বড় হবে।এর আগে ও আমি আমাদের গাছের আমলকি আপনাদের সাথে শেয়ার করে নিয়েছিলাম।

63674.jpg

এখন জলপাইয়ের সিজন চলছে।তাই জলপাই সংরক্ষণ করার জন্য আচার করে রাখছি।এই আচার মুখের রুচি ফিরিয়ে আনে।আমি নিজের হাতে নানা রকমের আচার তৈরি করতে খুবই পছন্দ করি।আমার হাতের এই আচারটি আমার বাবার বাড়ির ও আমার শ্বশুরবাড়ির সবার ভীষণ পছন্দ।

63525.jpg

ছোট ছোট ক্ষুধা মেটাতে পাস্তার কিন্তু জুড়ি নেই।বিকেলের নাস্তায় ঝাল ঝাল পাস্তা খেতে আমার খুবই ভালো লাগে।আপনারা কে কে আমার মতো পাস্তা খেতে পছন্দ করেন?

63282.jpg

এটা কিন্তু তালের পিঠা।আমাদের গাছের সবশেষ তালটি সেদিন গাছ থেকে পরে যায়।আমাদের ভাড়াটিয়া এসে দিয়ে যায়।আমি চালের গুড়া ও ময়দা দিয়ে সামান্য চিনি ও নারিকেল কুড়ানো দিয়ে তেল ছাড়া সুন্দর এই তালের পিঠাটি তৈরি করেছিলাম।খেতে কিন্তু দারুন সুস্বাদু হয়েছিল।

62528.jpg

প্রকৃতি তার সৌন্দর্য দিয়ে আমাদের কে মুগ্ধতায় ভরিয়ে রাখে।সবুজ সতেজ প্রকৃতি আছে বলেই কিন্তু আমরা বেঁচে আছি।

62374.jpg

অনেক যত্নে আমার বারান্দায় লাগানো পুঁই গাছ।আমি প্রতিদিন সকালে পানি দেই গাছে।গাছটি সবুজ সতেজ হয়ে আমার বারান্দায় দাঁড়িয়ে আছে।মনটা ভরে উঠে সতেজ এই গাছ দেখে।

আশাকরি আমার শেয়ার করা এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখে আপনাদের কাছে ভালো লেগেছে।আজ আর নয়।আবার হাজির হয়ে যাব অন্য কোন পোস্ট নিয়ে।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।

পোস্ট বিবরন


শ্রেণীফটোগ্রাফি পোস্ট
ক্যামেরাGalaxy A16
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদেশ

ধন্যবাদ সবাইকে

@shimulakter

62844.gif

64054.png

Sort:  

272929.jpg

Curated by : @ dasudi 🇻🇪

 2 days ago 

Thank you very much for your support.❤️