জাতীয় পতাকা by @kazi-raihan

in #steemlast month

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।


আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।



1000024503.png

Canva দিয়ে তৈরি



জাতীয় পতাকা একটি দেশের পরিচয়ের প্রতীক আমাদের জাতীয় পতাকা বাংলাদেশের গর্বের প্রতীক বাংলাদেশের জাতীয় পতাকা দেখতে খুব সুন্দর আমাদের পতাকার রং সবুজ ও লাল সবুজ রং আমাদের দেশের সবুজ প্রকৃতি ও শ্যামল মাঠের কথা মনে করিয়ে দেয় লাল বৃত্ত আমাদের স্বাধীনতার সূর্য ও শহীদের রক্তের কথা মনে করিয়ে দেয় বাংলাদেশের জাতীয় পতাকা আমাদের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে জড়িত এই পতাকা অর্জনের জন্য অনেক মানুষ জীবন দিয়েছেন অনেক মানুষ দেশের জন্য কষ্ট করেছেন তাই এই পতাকা আমাদের কাছে খুবই মূল্যবান আমরা জাতীয় পতাকাকে সম্মান করি এবং ভালোবাসি বিদ্যালয় সরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয় স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে জাতীয় পতাকা বিশেষভাবে উত্তোলন করা হয় জাতীয় পতাকা আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পরিচয় বহন করে আমরা কখনো জাতীয় পতাকার অসম্মান করব না আমরা সবাই জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করব জাতীয় পতাকা দেখলে আমাদের মনে দেশের প্রতি ভালোবাসা জেগে ওঠে এই পতাকা আমাদের ঐক্য ও সাহসের প্রতীক তাই দেশের প্রতিটি নাগরিকের উচিত জাতীয় পতাকাকে সম্মান করা ।



বাংলাদেশের জাতীয় পতাকা আমাদের স্বাধীনতার গৌরবের চিহ্ন এই পতাকার সঙ্গে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস জড়িয়ে আছে ১৯৭১ সালে আমাদের দেশের মানুষ স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল সেই যুদ্ধে অনেক মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ শহীদ হয়েছিলেন তাদের ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমাদের জাতীয় পতাকার লাল বৃত্ত সেই ত্যাগের কথা মনে করিয়ে দেয় পতাকার সবুজ রং আমাদের দেশের প্রকৃতি ও প্রাণের কথা বলে জাতীয় পতাকা আমাদের মনে সাহস ও দেশপ্রেম সৃষ্টি করে আমরা যখন কোনো অনুষ্ঠানে জাতীয় পতাকা দেখি তখন আমাদের মনে আনন্দ হয় এবং দেশের কথা মনে পড়ে জাতীয় পতাকা আমাদের শেখায় যে আমরা সবাই একই দেশের মানুষ আমাদের দেশের প্রতি দায়িত্ব আছে তাই আমরা দেশের আইন মেনে চলব দেশের সম্পদ রক্ষা করব এবং দেশের মানুষের উপকার করব জাতীয় পতাকার সম্মান রক্ষা করা আমাদের সবার দায়িত্ব আমরা পতাকা মাটিতে ফেলব না ছিঁড়ে ফেলব না এবং কোনোভাবে এর অসম্মান করব না আমরা ছোটবেলা থেকেই জাতীয় পতাকার মর্যাদা সম্পর্কে জানব এবং অন্যদেরও জানাব জাতীয় পতাকা আমাদের ভালোবাসা গর্ব ও স্বাধীনতার প্রতীক তাই আমরা সব সময় আমাদের জাতীয় পতাকাকে সম্মান করব।



🔚সমাপ্তি🔚


এই ছিল আমার আজকের আয়োজনে।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সবাই , আল্লাহ হাফেজ👋।

সবাই ভালোবাসা নিবেন 💚🌹
ইতি,
@kazi-raihan



আমার পরিচয়


IMG_2373 (1).HEIC

আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



break .png

Banner.png